বিট এলাকায় জুয়ার আড্ডা বন্ধ হয়েছে, মাদকব্যবসা
বিট এলাকায় জুয়ার আড্ডা বন্ধ হয়েছে, মাদক সেবন ও
মাদক ব্যবসা বন্ধ হয়েছে
এস এস আই উজ্জল
আশুগঞ্জ থানাধীন লালপুর ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত
বিট পুলিশ কর্মকর্তা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
বিট পুলিশিং এর মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে জনগণের জনমালের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলার উন্নয়নে গুরুত্ব
পূর্ণ পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কালে ব্রাহ্মণবাড়িয়া
জেলার আশুগঞ্জ উপজেলাধীন লালপুর ইউনিয়নের বিট পুলিশিং কাজের দায়িত্বে নিয়োজিত এসিসটেন্ট
সাব ইন্সপেক্টর উজ্জল চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে বিট পুলিশিং কাজের
বাস্তব অভিজ্ঞাতা, এর মাধ্যমে সেবার মানের উন্নয়ন এবং সিআইএমএস এর অধীনে নাগরিক তথ্য
সংগ্রহের বিষয়ে বলেন, “বিট পুলিশিং এর মূল মন্ত্র হল বাংলাদেশকে ডিজিটালাইজডকরণ। এই
লক্ষ্যেই আমরা বাংলাদেশ সরকারের ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে মাননীয় আইজিপি স্যারের দিক
নির্দেশনায় মাঠ পর্যায়ে পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছি। পুলিশের সেবাটা আমরা যাতে
জনগণের কাছে কোনো হয়রানী ছাড়াই পৌঁছে দিতে পারি এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।” বিট
পুলিশিং এর মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন সেবার মানের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, “বিট
এলাকায় জুয়ার আড্ডা বন্ধ হয়েছে, মাদক সেবন ও মাদক ব্যবসা বন্ধ হয়েছে। অনেকটাই বাল্যবিবাহ,
ইভটিজিং কমেছে, মারামারির ঘটনা ঘটার সাথে সাথেই আমারা হাজির হতে পারছি।” সিআইএমএস তথা
সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এর মত একটি জটিল কাজ বিট পুলিশিং এর মাধ্যমে
কতটুকু সফলভাবে সম্পন্ন হওয়া সম্ভব? এই প্রশ্নের জবাবে বিট পুলিশ কর্মকর্তা বলেন,
“আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কাজ করতেছি,
এটা একটা দীর্ঘ মেয়াদী কাজ বলে আমি মনে করি। আমরা আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করতেছি।
আশা করি সিআইএমএস প্রকল্পের কাজটি সফলভাবেই সম্পন্ন হয়ে যাবে।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন